সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
০৫ ডিসেম্বর ২০২২, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩২৬

ঢাকায় বিএনপি’র গণসমাবেশ, বিএফইউজে’র মিডিয়া সমন্বয় ও মনিটরিং সেল গঠন

repoter 4
ঢাকায় বিএনপি’র গণসমাবেশ, বিএফইউজে’র মিডিয়া সমন্বয় ও মনিটরিং সেল গঠন
জবস
ডেইলি বাংলা টাইমস:

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর-২০২২, শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকায় গণসমাবেশ আয়োজন করা হচ্ছে। এ গণসমাবেশকে ঘিরে সরকারের একগুঁয়েমী, নীপিড়নমূলক পদক্ষেপসহ নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে রাজনৈতিক উত্তাপ ও সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব হয়েছে। এমতাবস্থায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সংবাদিক ও সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সামনে নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাংবাদিক সমাজের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিবেশ নিয়ে উদ্বিগ্ন।

এ প্রেক্ষাপটে বিএফইউজে বিএনপি’র গণসমাবেশ পূর্বাপর পরিস্থিতির ওপর নজর রাখা, সাংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত ও তথ্য-সহায়তা করতে একটি মিডিয়া ও মনিটরিং সেল গঠন করেছে। ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে অবস্থিত বিএফইউজে ও ডিইউজে কার্যালয়ে এ সেল সার্বক্ষণিকভাবে কাজ করবে।

আজ বুধবার বিএফইউজে ঢাকায় অবস্থানরত নেতৃবৃন্দের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি এম আবদুল্লাহ’র সভাপতিত্বে ও মহাসচিব নুরুল আমীন রোকনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোদাব্বের হোসেন ও ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বিএফইউজের সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, নির্বাহী সদস্য আবদুস সেলিম, জাকির হোসেন প্রমুখ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনের তত্ত্বাবধানে নিম্নে বর্ণিত সেলের কর্মকর্তা ও সদস্যরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং সাংবাদিকদের সম্ভব সব ধরনের সহায়তা দেবেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে যে সকল সংবাদকর্মী গণসমাবেশে যোগ দিতে ঢাকায় আসবেন বা ওইসব এলাকায় দায়িত্ব পালন করবেন তাদের সাথে সমন্বয় করা হবে। প্রয়োজন অনুযায়ী তাদের পাশে থাকবে এ সেল।

এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বিএফইউজে’র অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ উদ্ভূত যে কোনো পরিস্থিতির ওপর নজর রেখে কেন্দ্রীয় সেল ও সংবাদকর্মীদের সাথে তথ্য বিনিময় করবেন।

মিডিয়া ও মনিটরিং সেল-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যবৃন্দ
আহ্বায়ক : শফিউল আলম দোলন, সহকারী মহাসচিব, মোবাইল : ০১৭৮৭৭৩৩১৭০
যুগ্ম আহ্বায়ক : খুরশীদ আলম, সাংগঠনিক সম্পাদক, মোবাইল : ০১৭১৮১৫০০৬৮

সদস্য সচিব : মাহমুদ হাসান, প্রচার সম্পাদক, মোবাইল : ০১৫৫২৩২০১৩৯
সদস্য : বিএফইউজে ও ডিইউজের নির্বাহী পরিষদের সকল কর্মকর্তা, বিএফইউজের কাউন্সিল’র এবং আগ্রহী যে কোনো সাংবাদিক সেল সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন।

সমাবেশের সংবাদ সংগ্রহে কর্তব্যরত সাংবাদিক, ফটোসাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে উল্লেখিত দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ রেখে তথ্য আদান-প্রদানের জন্য অনুরোধ করা হলো।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo