সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ মার্চ ২০২৪, ১১:১২ এএম

মোট পঠিত: ২৮৭

কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা

Babul K.
কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সঙ্গে দলীয় নেতাদের সাক্ষাৎ দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে।


মঙ্গলবার (১২ মার্চ) জিও নিউজ এ তথ্য জানিয়েছে। পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়য়ের জারি করা একটি বিজ্ঞপ্তি উদ্ধৃত করে বলা হয়েছে, ‘নিরাপত্তা সতর্কতা হিসাবে আদিয়ালা কারাগারের মধ্যে সব ধরণের দেখা-সাক্ষাৎ, সভা এবং সাক্ষাৎকার সীমিত করা হয়েছে।’


আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান।


কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে গোহর বলেন, কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করতে তাদের বাধা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ খানের সঙ্গে বৈঠকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা সম্পর্কে কাউকে জানায়নি। এর মাধ্যমে সরকার ‘সন্ত্রাসী’ আচরণ করছে


পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্যুরো এবং কারকর্মীদের নিয়ে দ্রুত নিরাপত্তা পর্যবেক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে কারাপ্রাঙ্গনের চারপাশে কাঁটাতারের তার স্থাপনের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।


জিও নিউজের মতে, কঠোর ব্যবস্থার মধ্যে রয়েছে কারাগার প্রাঙ্গণে প্রবেশকারী সব ব্যক্তির জন্য বাধ্যতামূলক দেহ তল্লাশি, পাশাপাশি কারাগারের ভেতরে এবং আশেপাশে একটি ব্যাপক পরিচ্ছন্ন অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কারাগারের মধ্যে কাজ করা সরকারি ঠিকাদারদের নিরাপত্তা ছাড়পত্র এখন বাধ্যতামূলক করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo