সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ মার্চ ২০২৬, ০২:১৮ এএম

মোট পঠিত:

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Babul K.
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
খেলা

টান টান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল স্বাগতিক বাংলাদেশ। ২৯১ রানের টার্গেটে সফরকারীদের তারা থামিয়ে দেয় ২৭৯ রানে। জয় পায় ১১ রানে।

এদিন শেষ দুই ওভার থেকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২৭ রান। আর বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল দুটি উইকেট।

এই অবস্থায় ৪৯তম ওভারে মুস্তাফিজুর রহমানকে দুটি ছক্কা হাঁকান বাঁ-হাতি পাক ব্যাটার শাহিন শাহ আফ্রিদি। তবে তিনি এক রান নিয়ে ননস্ট্রাইকে এলেই ঘুরে যায় খেলার মোড়। ওভারের শেষ বলে আফ্রিদির সঙ্গে থাকা হারিস রউফকে ক্যাচ আউট করে সাজঘরে পাঠান মুস্তাফিজ।

ইনিংসের শেষ ওভার করতে আসেন ডান-হাতি টাইগার স্পিনার রিশাদ হোসাইন। তিনি মাত্র দুই রান দিয়ে ভয়ংকর হয়ে ওঠা শাহিন মাহ আফ্রিদিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে পাক শিবিরে শেষ পেরেকটি ঠুকে দেন।

এর মধ্যদিয়ে ১১ রানের জয় পায় বাংলাদেশ। একইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেন মিরাজ-মুস্তাফিজরা।

এই ইনিংসে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০৬ রান করেন দলটির অধিনায়ক সালমান আলি আগা। ৯টি ছয় এবং চারটি ছক্কার মারে ৯৮ বল থেকে এই রান করেন তিনি। এছাড়া আব্দুল সামাদ ৩৪ এবং শাহিন মাহ আফ্রিদি ৩৭ রান করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিন উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এছাড়া নাহিদ রানা দুটি এবং রিশাদ হোসাইন একটি উইকেট পান।

এর আগে রোববার (১৫ মার্চ) বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার থেকে তানজিদ হাসানের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে তারা ২৯০ রানের পুঁজি পায়। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯১।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরিয়ান তানজিদ হাসান করেন ১০৭ বল থেকে ১০৭ রান। যার মধ্যে ছয়টি চার এবং সাতটি ছক্কার মার রয়েছে। এছাড়া ওপেনার সাইফ হাসান ৩৬, নাজমুল হাসান শান্ত ২৭, লিটন দাশ ৪১ এবং তাওহিদ হৃদয় অপরাজিত ৪৮ রান করেন।

এ ইনিংসে পাক বোলারদের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন হারিস রউফ। এছাড়া একটি করে উইকেট নেন শাহিন মাহ আফ্রিদি ও আবরার আহমেদ।

তৃতীয় এবং শেষ ম্যাচে সেরা খেলায়াড়ের খেতাব জিতে নেন টাইগার সেঞ্চুরিয়ান তানজিদ হাসান। নাহিদ রানার সাথে সিরিজ সেরার পুরস্কারেও ভাগ বসিয়েছেন তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo