সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ মার্চ ২০২৪, ১২:৫৯ এএম

মোট পঠিত: ৩০৭

পণ্যের আকাশচুম্বী দামে জনগণ দিশেহারা, মন্ত্রীরা করছেন তামাশা:মঈন খান

Babul K.
পণ্যের আকাশচুম্বী দামে জনগণ দিশেহারা, মন্ত্রীরা করছেন তামাশা:মঈন খান
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহারা সরকারের মন্ত্রীরা তখন এসব নিয়ে তামাশা করছেন।’


আজ শুক্রবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।


মঈন খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা এদেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। উন্নয়নের নামে তারা মেগা দুর্নীতি করছে। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সামনে রমজান, আর সেই রমজানে মানুষ কি খাবে, কিভাবে চলবে তার প্রেসক্রিপশন তারা দিয়ে দিচ্ছে, যা লজ্জাজনক।’


তিনি আরও বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলের পরও বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। এসব করে বিরোধীদলের আন্দোলন দমানো যাবে না।’


দলের চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’ দাবি করে মঈন খান বলেন, ‘সরকার ভয় পেয়ে খালেদা জিয়াকে এখনো আটকে রেখেছে।’


এসময় তারা দেশকে নতুন করে গড়া এবং গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নেন।


উক্ত কর্মসূচীতে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।


ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে ছিলেন- সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনসহ সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo