সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 3

প্রকাশিত :
০৫ ডিসেম্বর ২০২২, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৫৫

উচ্চ মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু ৮ ডিসেম্বর

repoter 3
উচ্চ মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু ৮ ডিসেম্বর
শিক্ষা

ডেইলি বাংলা টাইমস:  উচ্চ মাধ্যমিকে (একাদশ শ্রেণি) অনলাইন ভর্তির প্রথম ধাপের আবেদন আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ ধাপে আবেদন কার্যক্রম চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এরপর এক সপ্তাহ পর ফল প্রকাশ করা হবে। তিন ধাপে আবেদন গ্রহণ ও ফল প্রকাশ করা হবে। এরপরও যদি কেউ ভর্তির বাইরে থাকে তবে আরেক ধাপ বাড়ানো হবে।

সম্প্রতি একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এটি চূড়ান্ত করা হয়। আগামী ৮ ডিসেম্বর প্রথম ধাপের অনলাইন আবেদন শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে। এরপর এক সপ্তাহ পর ফল প্রকাশ করা হবে। এভাবে তিন ধাপে আবেদন গ্রহণ ও ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, তিন ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশের পরও যদি কেউ ভর্তির বাইরে থাকে, তবে এটি আরও বাড়ানো হবে। সবাইকে ভর্তির সুযোগ দিতে আরও এক ধাপ বাড়ানো হবে। সারাদেশে যে সংখ্যক শূন্য আসন রয়েছে তাতে চলতি বছর পাস করা সাড়ে ১৭ লাখ শিক্ষার্থী ভর্তি হলে আরও অনেক আসন খালি থাকবে। সোমবার (৫ ডিসেম্বর) শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান অধ্যাপক তপন কুমার সরকার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo