সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
০৩ এপ্রিল ২০১৯, ০৯:০০ পিএম

মোট পঠিত: ৩৪৯

আ.লীগকে চিরতরে বিদায় করার জন্যই মাঠে নামব: মঈন খান

repoter 4
আ.লীগকে চিরতরে বিদায় করার জন্যই মাঠে নামব: মঈন খান
রাজনীতি

বিডি অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দিন-তারিখ দিয়ে কোনো আন্দোলন হয় না। আমরা মানুষের কাছে যাচ্ছি। তাদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত করছি। খালেদা জিয়ার মুক্তির পরিবেশ সৃষ্টি করছি। আওয়ামী লীগকে চিরতরে বিদায় করার জন্য পুরোপুরি প্রস্তুতি ও পর্যাপ্ত শক্তি নিয়েই আমরা মাঠে নামব।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অচিরেই আওয়ামী লীগ একঘরে হয়ে যাবে উল্লেখ করে মঈন খান বলেন, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ নয়। যারা সত্যিকার অর্থেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শামিল হতে চান তাদেরকে নিয়েই বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করা হবে। পুরোপুরি প্রস্তুতি নিয়ে আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে দেশের জনগণ।

বর্তমান সংসদ নির্বাচিত নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, যারা এই ভুয়া সংসদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছেন তাদেরকে আমি প্রশ্ন করি কিসের সংসদে যাওয়ার জন্য আপনারা এত ব্যাকুল হলেন? এই সংসদে কি সত্যিকার অর্থে জনগণের কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। যেখানে মানুষের ভোটেরই কোনো অধিকার নেই, সেখানে কীভাবে আপনি জনগণের কথা বলবেন?

খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম।

এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো. নেছারুল হক, জাসাস সহসভাপতি শাহরিয়া ইসলাম শায়লা, মহানগর বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কৃষক দলের সদস্য হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo