ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০১-২৩ ০০:৩৫:৪১




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০১-২৩ ০০:৩৫:৪১




  • জাতীয়
  • উপজেলা নির্বাচনে থাকছে না নৌকা: কাদের.

উপজেলা নির্বাচনে থাকছে না নৌকা: কাদের

Staff Repoter

উপজেলা নির্বাচনে থাকছে না নৌকা: কাদের

Staff Repoter


ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করবে না আওয়ামী লীগ। সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি ।


ওবায়দুল কাদের জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাহী কমিটি দলীয় প্রতীক নৌকা না দেবার ব্যাপারে একমত। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবার অভিমতের সাথে ভিন্নমত পোষণ করেননি। তবে এ বিষয়ে যৌথসভা ডেকে দলীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বসবে। সেই সভায় দলীয় প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত হবে।


আওয়ামী লীগের সাংগঠনিক জেলার অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে নেতাদের ঢাকায় আনা হবে বলেও জানান তিনি।


সংরক্ষিত নারী সংসদ সদস্যদের আসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নারী আসনে শিডিউল ঘোষণা হলে সিদ্ধান্ত জানানো হবে।









মন্তব্য