সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ জুন ২০২৩, ০৪:৫২ পিএম

মোট পঠিত: ৩৭৪

হামলার শিকার আবু হেনা রনি, গাড়ি ভাঙচুর

Babul K.
হামলার শিকার আবু হেনা রনি, গাড়ি ভাঙচুর
বিনোদন

ডেইলি বাংলা টাইমস: নাটোরের গুরুদাসপুরে প্রাইভেটকার পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে  কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ তার বন্ধুরা হামলার শিকার হয়েছেন। তাদের ব্যবহৃত প্রাইভেটকারের সামনের ও পেছনের গ্লাস ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় রনি রক্ষা পেলেও রাজু আহমেদ ও জহিরুল ইসলাম নামে তার দুই বন্ধু আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার চাঁচকৈড় সিনেপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আবু হেনা রনি ও তার ৫ বন্ধুসহ গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় এলাকায় বেড়াতে আসেন। রাত ৯টার দিকে রনির ব্যবহৃত প্রাইভেটকারটি পৌর এলাকার চাঁচকৈড় সিনেপ্লেক্সের সামনে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় স্থানীয় চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লার সঙ্গে তার মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাবলুর লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে রনির গাড়ির পেছন ও সামনের গ্লাস ভাঙচুর করে। এতে রনির কোনো ক্ষতি না হলেও গাড়িতে থাকা তার অপর দুই বন্ধু আহত হন। এ ব্যাপারে রনির বন্ধু জহিরুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।   

ওসি জানান, ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে আবু হেনা রনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ এমন আচরণ করতে পারে ভাবাই যায় না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার দাবি করছি। গুরুদাসপুর থানায় মামলা হয়েছে। আশা করছি, পুলিশ সঠিক তদন্ত করবে এবং আমরা ন্যায় বিচার পাবো। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo