সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ জানুয়ারি ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৪৫

ট্যাংকের পর এবার যুদ্ধবিমান চাইবে ইউক্রেন

Babul K.
ট্যাংকের পর এবার যুদ্ধবিমান চাইবে ইউক্রেন
আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক জোট ন্যাটোর মিত্রদের কাছ থেকে যুদ্ধে ব্যবহৃত ট্যাংক পাওয়ার নিশ্চয়তার পর ইউক্রেনেরে আগ্রহ এখন যুদ্ধবিমানে। ট্যাংক পাওয়ার পর ন্যাটো মিত্রদের যুদ্ধবিমান দেয়ার তাগিদ দেয়া হবে বলে জানিয়েছে ইউক্রেন।


বুধবার ইউক্রেনকে যুদ্ধে ব্যবহৃত ট্যাংক দেয়ার পরিকল্পনার কথা জানায় জার্মানি ও যুক্তরাষ্ট্র। দুই দেশের এ সিদ্ধান্তকে যুদ্ধের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।


এমন বাস্তবতায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ইউরি স্যাক বলেন, ‘পরবর্তী বড় বাধা হবে যুদ্ধবিমান পাওয়া। এগুলো হাতে পেলে রণাঙ্গনে বিশাল সুবিধা পাওয়া যাবে।


রাশিয়ার সঙ্গে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধরত ইউক্রেনের হাতে বর্তমানে যেসব যুদ্ধবিমান আছে, সেগুলো সোভিয়েত আমলের। এগুলো বহরে যুক্ত হয় ৩১ বছরের বেশি আগে ইউক্রেন স্বাধীন হওয়ার পূর্বে। এ বিমানগুলো দিয়েই রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় দেশটি।


প্রতিবেদনে জানানো হয়, বৈশ্বিক পরাশক্তি রাশিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্য। পশ্চিমা দেশগুলোও নানা সহায়তা দিয়ে যাচ্ছে দেশটিকে।


রাশিয়া হামলা চালানোর আগে ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ নিয়েই বিতর্ক ছিল, কিন্তু রুশ হামলা শুরুর পর একে একে নানা ধাপ অতিক্রম করে কিয়েভকে অস্ত্র দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo