সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ জুলাই ২০২৫, ১২:১৬ এএম

মোট পঠিত: ২৫৭

লালিগা ইয়ুথ টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়ায় জাফরানি ক্লাবের ফুটবল দল

Babul K.
লালিগা ইয়ুথ টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়ায় জাফরানি ক্লাবের ফুটবল দল
খেলা

 বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস! আগামী ১১ থেকে ১৩ জুলাই মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য LALIGA Youth Tournament 2025-এ অংশগ্রহনের উদ্দেশ্যে অদ্য ১০ জুলাই জাফরানী স্পোর্টিং ক্লাবের ১৭ সদস্যের ফুটবল দল Hello Superstars এর ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আগামী ১১ জুলাই ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারতের পাশাপাশি বাংলাদেশের ছেলেরাও দেশের পতাকা তুলে ধরবে।

উল্লেখ্য Hello Superstars –এর সার্বিক তত্ত্বাবধানে গত মে মাস থেকে সারাদেশ ব্যাপী চলছিল খেলোয়ার বাছাইয়ের চুলচেরা বিশ্লেষন। ১৬ ই জুন ২০২৫ তারিখে বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছিল চুড়ান্ত বাছাই প্রতিযোগিতা । সেখান থেকেই চুড়ান্তভাবে ১৪ জন খেলোয়ার নির্বাচন করা হয় যারা প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য জাফরানী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে গতকাল মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

উল্লেখ্য বিশ্ববিখ্যাত LALIGA Youth Tournament 2025 এ এবার প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। Hello Superstars ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান তাঁর আন্তর্জাতিক ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে LALIGA Youth Tournament এর মত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অংশগ্রহণ ব্যবস্থা নিশ্চিত করেন। তিনি বাংলাদেশ ফুটবল এর মানোন্নয়নে নিজ ব্যক্তিগত উদ্যোগে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo