সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ জুলাই ২০২৫, ১১:৫২ পিএম

মোট পঠিত: ২০৭

অনৈতিক-অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স : রিজভী

Babul K.
অনৈতিক-অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স : রিজভী
রাজনীতি

দলের নাম ভাঙিয়ে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসাদাচরণ’ করলে কেউ ‘রেহাই পাবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার ঢাকার নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই ‘কঠোর অবস্থানের’ কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করিনি, করছি না।”


সাংবাদিকদের উদ্দেশে রিজভী বলেন, “এ বিষয়টি আপনাদের সামনে এজন্য আমরা উপস্থাপন করলাম, আমরা তো প্রতিদিনই এটা করি, তারপরেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া যে, আর কেউ যেন সাহস না পায়।

“দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারো সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস্র আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না।”

এ ধরনের অভিযোগ ওঠায় গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তুলে ধরে রিজভী বলেন, “কুড়িগ্রাম জেলার চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলের কর্মীদের আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে।


“আমরা সাথে সাথে বিষয়টি জানতে পেরে তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছি।”

রিজভী বলেন, কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালী মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ দলের নামে ‘বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রবাজির’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সেসব ছবিও পাওয়া গেছে।

“বহিষ্কার করা হয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে। কয়েকজন দুস্কৃতকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলের একজন নেত্রী, যিনি চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভানেত্রী, তাকে মারধর করেছে। এটা কতবড় অনৈতিক কাপুরুষোচিত কাজ, তাকে (খোকন মিয়া) আজ সাথে সাথে বহিষ্কার করা হয়েছে।”

লালমনিরহাটের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “পাটগ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাংচুর করেছে এবং দুইজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মহাখালীর জাকারিয়া বারে ঢুকে ভাঙচুর ও নারীদের ওপর হামলার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় এসেছে। বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে ওই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।

রিজভী বলেন, “এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাক্ষণিকভাবে যুবদলের নামধারী এই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করেছে।

“আমরা ৫ অগাস্টের পর থেকে এই ধরনের যত তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।”

রিজভী বলেন, “গতকাল থেকে আজ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, যাতে নেতা-কর্মীরা সদাচারণ এবং রাজনৈতিক নেতা-কর্মী হিসেবে তার দায়িত্ব পালন করেন।

“তার দায়িত্ব কী? মানুষকে বোঝানো। সমাজের মানুষের মধ্যে সে যে একজন চমৎকার মানুষ, সে যে একজন বিনয়ী মানুষ এটাই তো হবে। যারা রাজনীতি করে তারা সমাজে সবচাইতে উন্নতর মানুষ হবেন, তারাই তো রাজনীতি করবেন।”

‘দলের ৪/৫ হাজারের বিরুদ্ধে ব্যবস্থা’

রিজভী দাবি করেন, দেশে কোথায় কী ঘটছে, কারা কী করছে–খবর পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে।

“ইতোমধ্যে বিএনপির এবং বিভিন্ন অঙ্গসংগঠনের ৪/৫ হাজার বিএনপি নেতা-কর্মী, যারা দলের নামে, বিভিন্ন অঙ্গসংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে দুবৃত্ত চক্রের সাথে যোগসাজশ করে অথবা দুবৃত্ত চক্র গড়ে তুলেছিল, অনৈতিক কাজের মধ্যে ছিল, আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি।”

এক্ষেত্রে বিএনপি এবং এর নেতারা ‘আপসহীন’ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘একেবারে জিরো টলারেন্স’ নীতিতে আছেন বলে রিজভীর ভাষ্য।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo