সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম

মোট পঠিত: ২০

তিন মাসে ব্যবসার সব বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর

Babul K.
তিন মাসে ব্যবসার সব বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
অর্থনীতি

ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে জানালে আগামী তিন মাসের মধ্যে সেগুলোর সমাধান করা হবে বলে ব্যবসায়ীদের জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে আগামী বাজেটে করের ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়ার সুযোগ সীমিত বলেও তিনি স্পষ্ট করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে এনবিআর ও এফবিসিসিআই।

অর্থমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে করের ক্ষেত্রে সুবিধা দেওয়ার ইচ্ছা থাকলেও বাস্তবতার কারণে অনেক ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। তবে ব্যবসা সহজ করতে যেসব আনুষঙ্গিক বাধা রয়েছে, সেগুলো দ্রুত দূর করা হবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোথায় কোথায় ইজ অব ডুয়িং বিজনেস বাধাগ্রস্ত হচ্ছে। কোন কারণে ব্যয় বাড়ছে এসব নির্দিষ্টভাবে জানান। আমলাতান্ত্রিক জটিলতা হোক বা অন্য কোনো সমস্যা আপনারা আমাদের জানান, আমরা তিন মাসের মধ্যে সমাধান করবো।

অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে সময় চাওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তার ভাষ্য, আমরা আইএমএফকে বলেছি, দুই বছরের একটি কুশন প্রয়োজন। তৃতীয় বছর থেকে অর্থনীতি টেক-অফ করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নতুন সরকারকে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় বহন করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যবসায়ী মহলের সঙ্গে নিয়মিত সংলাপ হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রাইভেট সেক্টরই অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই তাদের সমস্যা সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, তৈরি পোশাক (আরএমজি) খাত ভালো করলেও অন্যান্য খাত কেন পিছিয়ে আছে তা পর্যালোচনা করা হবে। প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিয়ে অন্যান্য খাতকেও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বড় ব্যবসায়ীদের মূলধন সংকটের বিষয়টি আইএমএফ ও বিশ্বব্যাংককে জানানো হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের পরিবর্তে কার্যকর অবকাঠামো খাতে গুণগত বিনিয়োগে গুরুত্ব দেওয়া হবে।

সভায় এফবিসিসিআই-এর পক্ষ থেকে মূল্যস্ফীতির চাপ বিবেচনায় ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo