সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম

মোট পঠিত: ৩৭৮

ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

Babul K.
ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা
আন্তর্জাতিক

কানাডার উত্তরপশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন থেকে বাঁচতে সেখানকার বাসিন্দারা নানাভাবে এলাকা ছাড়ছে। ভিড় বেড়েছে স্থানীয় বিমানবন্দর ও মহাসড়কগুলোতে। এর আগে কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, অঞ্চলটির রাজধানী ও বড় শহর ইয়েলোনাইফের দিকে এগোচ্ছে দাবানল। খবর আল-জাজিরার।

কানাডিয়ান সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি কমিটির আহ্বান করবেন, যা ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ নামে পরিচিত। গত কয়েক মাস ধরেই দাবানলে বিপর্যস্ত দেশটির বেশ কিছু অঞ্চল।

কর্তৃপক্ষ ইয়েলোনাইফের প্রায় ২০ হাজার বাসিন্দাকে শুক্রবারের মধ্যে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশপাশের এলাকাগুলো থেকেও মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে।

ইয়েলোনাইফ বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত টিফানি শ্যাম্পেন বলেন, আমার আগে থেকেই হাঁপানি রয়েছে। কিন্তু দাবানলের ধোঁয়ার কারণে অবস্থা আরও খারাপ হয়েছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিন্দাদের ফ্লাইটের কমপক্ষে দুই ঘণ্টা আগে পৌঁছানোর জন্য সতর্ক করেছে। কারণ এরই মধ্যে যাত্রী ট্রাফিক বেড়ে গেছে।

বিস্তীর্ণ ও অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের প্রিমিয়ার ক্যারোলিন কোচরান এই সংকটকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। বাসিন্দারে শান্ত থাকার পাশাপাশি নির্দেশনা মানার আহ্বানও জানিয়েছেন তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo