সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ জুন ২০২৪, ০৭:০১ এএম

মোট পঠিত: ৩১২

ভিসা জটিলতায় আনারকন্যা ডরিন, আটকে ডিএনএ টেস্ট

Babul K.
ভিসা জটিলতায় আনারকন্যা ডরিন, আটকে ডিএনএ টেস্ট
আইন-আদালত


কলকাতার নিউটাউনে সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার দেহাংশ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছে পশ্চিমবঙ্গ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে বিষয়টি নিশ্চিত হতে ওই দেহাংশের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারীরা। পরীক্ষার নমুনা দিতে কলকাতায় ডাকা হয়েছে আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে। কিন্তু ভিসা জটিলতার কারণে এখন পর্যন্ত যেতে পারছেন না তিনি। ফলে আটকে আছে ডিএনএ পরীক্ষাও।

জানা গেছে, চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে নিখোঁজ হন এমপি আনার। গত ১৩ মে নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে জানা যায়। ২২ মে হত্যার বিষয়টি জানাজানি হয়। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হত্যার পরে এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনাটির তদন্তে কলকাতায় যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ডিবির প্রধান হারুন অর রশিদ জানান, সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে কিছু হাড় এবং মাংসের টুকরো। তাদের ধারণা— সেটি আনারের দেহাংশ। সেই দেহাংশের ডিএনএ এবং ফরেন্সিক পরীক্ষা করা হলেই জানা যাবে দেহাংশগুলো আনারের কি না।
একই দিন ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় ডাকা হয় আনারকন্যা ডরিনকে। কিন্তু ভিসা জটিলতার কারণে কলকাতায় যেতে পারছেন না তিনি। শুক্রবার (৩১ মে) তিনি জানান, ডিএনএ পরীক্ষার নমুন নিতে তাকে এবং তার চাচা আবেদ আলীকে কলকাতায় ডাকা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভিসা হাতে না পাওয়ায় কলকাতায় যাওয়া যাচ্ছে না।

ডরিন বলেন, রোববার ভিসার জন্য আমি ভারতীয় হাইকমিশনে যাব। সেখানেও ভিসা না পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করব।
পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে— খুব দ্রুতই ভিসা জটিলতা কেটে যাবে। দু’একদিনের মধ্যে কলকাতায় যেতে পারবেন ডরিন ও আনারের ভাই আবেদ আলী।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo