সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ মার্চ ২০২৩, ০২:১৭ পিএম

মোট পঠিত: ৩৬৭

ভবনের ভেতরে আর মৃতদেহ নেই: ফায়ার সার্ভিস

Babul K.
ভবনের ভেতরে আর মৃতদেহ নেই: ফায়ার সার্ভিস
জাতীয়

ডেইলি বাংলা টাইমস:  গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরপরই ভবনে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সে হিসেবে বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২ টা ১০ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি স্যানেটারী ব্যবসায়ী মেহেদী হাসান স্বপনের। নিহতের স্বজন স্যানেটারী ব্যবসায়ী আব্দুস সাত্তার বাবুল মৃতদেহ শনাক্ত করেন।

ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুাজ্জামান বলেন, উদ্ধার হওয়া মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। মরদেহ মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়। ভবনে আর কোনো মৃতদেহ নেই।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবেন।

স্বপনের মৃতদেহ পাওয়ায় ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞ জানান নিহতের স্বজন আব্দুস সাত্তার বাবুল।

এসময় তিনি বলেন, স্বজন হারিয়েছি, কর্মচারী হারিয়েছি। আমাদের দোকানে ৪-৫ কোটি টাকারও ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, গত তিনদিন ধরে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারি ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মৃতদেহের খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বপনের চাচাত ভাই ইত্তেহাদ লিংকন জানিয়েছিলেন, ঢাকার সব হাসপাতালে এবং মর্গে খুঁজেও ভাইকে পাইনি।

নিখোঁজ এ ব্যবসায়ীর খোঁজে আজ সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo