সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

মোট পঠিত: ২৩

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

Babul K.
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার
জাতীয়

সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ধরনের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রয়োজন সেই সম্পর্কই আমরা চাই। এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রয়োজন নেই, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে কিন্তু অতীতের আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী যেই স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে সেই রকমের সম্পর্কের প্রয়োজন নেই।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার নির্বাচনি এলাকায় তিনদিনের সফর শেষে ভোলা থেকে ঢাকায় যাত্রা করার আগে সার্কিট হাউজে অবস্থানকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ব্রিকসের ব্যাপারে এখনো তারা (ভারত) আমাদেরকে খোলাখুলি ভাবে কিছু জানায়নি। আমাদের প্রধানমন্ত্রীকে সঠিকভাবে একজন প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেনি। ভারতের ব্যাপারে বাংলাদেশের কিছু রিজার্ভেশন আছে। বিশেষ করে প্রতিত সরকারের প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছে। রাজনীতি করার সুযোগ দিয়েছে যেটা প্রতিবেশী সুলভ আচরণ বলে মনে করি না। 

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার তবে তারা যে তা চায় এমন কোন কিছুই দেখা যাচ্ছে না। আমরা সমমর্যাদার সৎ প্রতিবেশী হিসেবে সম্পর্ক চাই।  গত আওয়ামী লীগ আমলে দুঃশাসনের ফলে প্রতিটি বিভাগে ধস নেমেছে। এই পরিস্থিতি থেকে উন্নতি ঘটাতে বর্তমান সরকারের সময় লাগবে।

স্পিকার হাফিজ উদ্দিন বলেন, সংস্কার পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আইনকাননে অনেক সংস্কার আনতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক আলাপ আলোচনা চলছে। জুলাই সনদ বাস্তবায়নে কিছুটা অসুবিধা দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো একমত হতে দেখা যায়নি যে কিভাবে এটা করা যাবে। আমি আশা করি, বিএনপি ও বিরোধী দলে আছে তারা একটা সমঝোতায় আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম কাওসারসহ রাজনৈতিক দলের নেতারা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo