সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ এপ্রিল ২০২৩, ১২:০১ এএম

মোট পঠিত: ৪৩২

ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, বহু হতাহত

Babul K.
ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, বহু হতাহত
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) সকালে হওয়া এ গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে এ দলটি অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার সকালে বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির খবর পাওয়া যায়। ঘাঁটির কুইক রেসপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। উক্ত এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চারজন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

সেনাবাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, দুইদিন আগে এ ঘাঁটির ভেতর থেকে একটি ইনসাস রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি খোয়া যায়।

বাথিন্দার জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনো তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। তিনি আরও জানিয়েছেন, তার মনে হচ্ছে না— এটি কোনো জঙ্গি বা সন্ত্রাসী হামলা। তার মতে এটি ‘অভ্যন্তরীণ কোনো সমস্যা’ হতে পারে।

নাম গোপন রাখার শর্তে এক সামরিক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘাঁটির ভেতর অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারী ঘুরে বেড়াচ্ছেন। তাদের সঙ্গে গোলাবারুদ রয়েছে।

রাজধানী নয়া দিল্লি থেকে ৬ ঘণ্টার দূরত্বে অবস্থিত এ ঘাঁটিতে সাধারণ সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা থাকেন। এটি মূলত একটি আবাসিক সেনা ঘাঁটি।

সূত্র: এনডিটিভি


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo