সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ মে ২০২৪, ১২:২১ এএম

মোট পঠিত: ২৯৯

ভারত শত্রু হলে বিএনপির সালাহউদ্দিন এত দিন নিরাপদ কীভাবে: ওবায়দুল কাদের

Babul K.
ভারত শত্রু হলে বিএনপির সালাহউদ্দিন এত দিন নিরাপদ কীভাবে: ওবায়দুল কাদের
জাতীয়

 ভারত যদি শত্রুরাষ্ট্র হয়, সেখানে সালাহউদ্দিন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) কীভাবে এত দিন নিরাপদে আছেন, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আনোয়ারুল আজীমের ভারতে খুন হওয়ার ঘটনায় ‘বন্ধুরাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নাই’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।


ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সাংস্কৃতিক বৈচিত্র্যসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়’ শীর্ষক সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার বিকালে দলটির সাংস্কৃতিক উপকমিটি এ সভার আয়োজন করে।


ওবায়দুল কাদের বলেন, ‘কলকাতার নিউ টাউনে আমাদের একজন এমপি হত্যার শিকার হয়েছেন। গত দুই তিন-দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তার পরিবারসহ কেউ জানে না। চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন।’ 


তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান, তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না। সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা হয়।’


সংসদ সদস্য আনোয়ারুল আজীমের ভারতে খুন হওয়ার ঘটনায় ‘বন্ধুরাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নাই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বলেছেন বন্ধুরাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নাই। আপনাদের যদি শত্রুরাষ্ট্র হয়, সেখানে সালাহউদ্দিন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) এত দিন নিরাপদে কেমন করে আছেন? তাকে তো কেউ হত্যা করেনি। তার জীবনে তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি, এই ধরনের অপবাদ কেন দিচ্ছে বন্ধুরাষ্ট্রকে?’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাকে (আনোয়ারুল আজীম) যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে (হত্যাকাণ্ড ঘটেছে), সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে। ওখানে যারা হত্যা করেছে, পাঁচ-ছয়জনের মতো, এর মধ্যে পাঁচজনই বাংলাদেশের।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo