সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম

মোট পঠিত: ২৪১

উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র

Babul K.
উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র
জাতীয়

পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালীতে নির্মিত আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।


কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানিয়েছেন, ধাপে ধাপে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মার্চ মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে উৎপাদন শুরুর লক্ষ্যে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।


বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নত হবে।


চীনা নির্মাণ প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল ও রাষ্ট্রীয় মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের আগস্টে ৯৫০ একর জমিতে কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়।


এই প্রকল্প দেশের বিদ্যুৎ খাতের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিকূলতা সত্ত্বেও কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উচ্ছ্বসিত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo