সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
১২ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৫০

উটের ‘সুন্দরী’ প্রতিযোগিতা, জয়ী ইরাক

repoter 4
উটের ‘সুন্দরী’ প্রতিযোগিতা, জয়ী ইরাক
আন্তর্জাতিক
ডেইলি বাংলা টাইমস:

সৌদি আরবে দ্বিতীয়বারের মতো হয়ে গেলো উটের সৌন্দর্য প্রতিযোগিতা। এতে নারীরাও তাদের উট নিয়ে অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় ৩২টি দেশ অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করেছে ইরাকের উট।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার প্রতিযোগিতার চড়ান্ত পর্বে ১৫টি উট অংশ নেয়। তাদের মধ্যে ৯টি ইরাকের, ২টি মিশরের এবং ইয়েমেন, লিবিয়া, ব্রিটেন ও ভারতের ১টি করে।

এ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ইরাকের ওয়াতবান জাবো আব্বাস আল-রাফি বলেন, “প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এই উৎসব আজ অনেক দেশের অংশগ্রহণে একটি বৈশ্বিক ইভেন্টে পরিণত হয়েছে।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন লিবিয়া থেকে অংশ নেওয়া আহমেদ মোহাম্মদ আম্মা কুনেইদি। মিশরের আমর মোহাম্মদ শেবল আল-জারিয়া এবং লোতফি আল-সাইদ ফৌদা তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন। ইরাকের আরেকজন আবদুল্লাহ বিন দাহি আল-তোবি পঞ্চম স্থান অর্জন করেছেন সুন্দরী প্রেতিযোগিতায়।”

লিবিয়ার উট মালিক সমিতির প্রধান আহমেদ মোহাম্মদ বলেন, “তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কারণ তরুণদের আরব ঐতিহ্যের প্রতি অনুপ্রাণিত করতে চান তিনি।”

তিনি বলেন, “আমি উৎসবের দায়িত্বে থাকা সবাইকে ধন্যবাদ জানাই।”

কিং আব্দুল আজিজ উট ফেস্টিভ্যাল হলো একটি সাংস্কৃতিক, অর্থনৈতিক, ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন যা প্রতি বছর সৌদি আরবে অনুষ্ঠিত হয়। সৌদি ক্যামেল ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতায় সৌদির মূল্যমান একশ মিলিয়ন অর্থ পুরস্কার প্রদান করা হয়।

মধ্যপ্রচ্য তথা উপসাগরীয় আরব দেশগুলোর ঐতিহ্য ও সংস্কৃতিতে উটের গুরুত্ব অপরিসীম। এ অঞ্চলে শত-সহস্র বছর ধরে মাংস ও পরিবহনের জন্য, এমনকি যুদ্ধে উট ব্যবহৃত হয়ে আসছে। সৌদি আরবের জাতীয় পশুও উট।

এত দিন কিং আবদেল আজিজ উৎসবে সাধারণত পুরুষেরাই তাঁদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo