সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ নভেম্বর ২০২৩, ০৪:১৬ এএম

মোট পঠিত: ৩২৭

উখিয়ায় র‌্যাবের গুলিতে আহত বিএনপি নেতার মৃত্যু

Babul K.
উখিয়ায় র‌্যাবের গুলিতে আহত বিএনপি নেতার মৃত্যু
রাজনীতি

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে র‌্যাবের টহল দলের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মারা যাওয়া বিএনপি নেতার নাম জাগির হোসেন (৩৮)। তিনি জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পাইন্যাশিয়া গ্রামের মৃত মো. আলমের ছেলে। এদিকে র‌্যাবের টহল দলের উপর হামলার ঘটনায় বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেছে র‌্যাব।

কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাসান সিদ্দিকী জানান, জাগির হোসেনের মৃত্যুর প্রতিবাদে কক্সবাজারে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, উখিয়ায় তেমন কিছুই হয়নি সেদিন। তারপরও পুলিশ আমাকেসহ ৩৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা করেছে।

তিনি আরও বলেন, র‌্যাব আমার গ্রামে গিয়ে লোকজনকে গ্রেপ্তার করছিল। আমি উপস্থিত না থাকলেও তারা আমার বাড়িতেও অভিযান চালায়। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার ঘটনার প্রতিবাদ করলে র‌্যাব সাধারণ মানুষের ওপর গুলি চালায়। সেখান থেকে র‌্যাবের গুলিতে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে জাগির মারা গেছেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সুলতান মাহমুদ, নিহত জাগির হোসেনসহ ৪২ জনকে আসামি করে মামলা করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নিহত জাগির হোসেন উখিয়া থানায় র‌্যাবের করা মামলায় ১৪ নম্বর আসামি। ১ নম্বর আসামি করা হয় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীকে। র‌্যাব বাদী হয়ে শনিবার সকালে উখিয়া থানায় এ মামলা করে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, র‌্যাবের ওপর হামলার ঘটনায় থানায় বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এ মামলায় তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। ওসি বলেন, উভয় পক্ষের গোলাগুলিতে আহত জাগির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo