সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ এএম

মোট পঠিত: ৩৯৯

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হবে না: আমির খসরু

Babul K.
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হবে না: আমির খসরু
রাজনীতি

বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমাবেশে খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সব নেতার নিঃশর্ত মুক্তি ও অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে রাজপথে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা।


ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিশেষ অতিথি বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, বিএনপি নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মো. কফিল উদ্দিনসহ আরও অনেকে।

সমাবেশ সফল করার লক্ষ্যে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা জেলার আশেপাশের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। তীব্র রোদ উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। এদিকে খণ্ড খণ্ড মিছিল ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সমাবেশস্থলে আসতে থাকায় মহাসড়কের উভয় পাশের লেনে যান চলাচলে ধীরগতি দেখা যায়।


বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, গত সোমবার আমিনবাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশের বাঁধায় সেদিনের সমাবেশ বাতিল করা হয়েছিল। এরপর দলীয় সিদ্ধান্ত অনুসারে আজ বৃহস্পতিবার আমিনবাজার মিরপুর মফিদই আম কলেজের নতুন ভবনের মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে।


ুবিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া, প্রস্তুত রাখা হয় পুলিশের জল কামানসহ সাজোয়াঁ যান।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo