সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম

মোট পঠিত: ৩২৪

তফসিল প্রত্যাখ্যান ইসলামী ঐক্যজোটের

Babul K.
তফসিল প্রত্যাখ্যান ইসলামী ঐক্যজোটের
জাতীয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ফরমায়েশি ও একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ইসলামী ঐক্যজোট।

বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের চেয়ারম্যান এ্যাড. মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, বিরোধী সকল দল ও অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে ঘোষিত এই তফসিল ইসলামী ঐক্যজোট প্রত্যাখ্যান করছে। একই সাথে একতরফা নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং একতরফা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন জনগণের সাথে তামাশা করেছে।

দেশে নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। এই নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo