সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম

মোট পঠিত: ১০

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ

Babul K.
তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ
রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন বলে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করেছেন। এর প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে।


সোমবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই গেজেটে জানানো হয়েছে। তারেক রহমান সংবিধানের বিধান অনুযায়ী দুটি আসনের মধ্যে ঢাকা-১৭ আসনটি রাখার পক্ষে ইসিতে ঘোষণাপত্র দিয়েছেন। এর ফলে সোমবার থেকেই বগুড়া-৬ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য বলে গণ্য হবে।


তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকার গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ এবং তার পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে জয়ী হলেও তাকে শপথ নেওয়ার আগে একটি নির্দিষ্ট আসন বেছে নিয়ে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে, যেখানে তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।


এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন এবং স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে নতুন করে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল তফসিলে শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ বাতিল করা হয়েছিল।


নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ প্রসঙ্গে বলেন, “সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। শেরপুর-৩ আসনে নতুন তফসিল এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে কমিশন ‘শিগগিরই’ বৈঠকে বসবে। দ্রুততম সময়ের মধ্যে এই দুই আসনের নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।”


উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে এবং আগামীকাল নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo