সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম

মোট পঠিত: ৩২৯

টাঙ্গাইলের দেলদুয়ারে ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন

Babul K.
টাঙ্গাইলের দেলদুয়ারে ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন
সারা দেশ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুল্লা এলাকায় বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক ডোবার পানিতে পড়েছে।  শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে  এ ঘটনা ঘটে। এরপর থেকে টাঙ্গাইলের সাথে দেলদুয়ারের যোগাযোগ সড়ক পথে বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ ছিলো। শুক্রবার রাতে বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় ভেঙে পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগ করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজ ভেঙে মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা প্রয়োজন।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo