সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম

মোট পঠিত: ৩৮৬

টাঙ্গাইলে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৬

Babul K.
টাঙ্গাইলে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৬
সারা দেশ

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে উপজেলার কচুয়া চাঁদেরহাট এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)। এদের সবার বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায়।

অভিযোগসূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকায় ঘুরতে যান স্বামী-স্ত্রী। ঘুরাঘুরি শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে কচুয়া এলাকার হাজী চৌরাস্তায় পৌঁছালে ৭-৮ জন লোক তাদের পথরোধ করে।

পরে স্বামীকে মারধর করে তার স্ত্রীকে পাশের একটি গজারি বনে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়।

অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি জানান, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo