সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম

মোট পঠিত: ৩৪৮

সুগন্ধায় তেল ছড়িয়ে পড়া রোধে কাজ শুরু করেছে কোস্টগার্ড

Babul K.
সুগন্ধায় তেল ছড়িয়ে পড়া রোধে কাজ শুরু করেছে কোস্টগার্ড
সারা দেশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে টানা সাড়ে ১১ ঘণ্টা পর জ্বালানি তেলবাহী জাহাজের আগুন নিভেছে।  এখন জাহাজটি নিরাপদ রয়েছে  জানিয়েছেন উদ্ধারকারীরা। অসচেতনতা থেকেই বারবার এমন ঘটনা ঘটছে বলে প্রেস ব্রিফংয়ে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন। 

অপরদিকে জাহাজে থাকা তেল সুগন্ধা নদীতে ছড়িয়ে পড়েছে বলে জানান কাস্টগার্ড দক্ষিণ জোন অপারেশন কর্মকর্তা।তবে সুগন্ধায় তেল ছড়িয়ে পড়া রোধে কাজ শুরু করেছে কোস্ট গার্ড

মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায়  ঝালকাঠি পৌর মিনি পার্কে সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। 

অসচেতনতা থেকে বারবার এমন ঘটনা ঘটছে বলে জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের জাহাজগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ থাকছে না। বিস্ফোরিত জাহাজের তেল থেকে এখন আর দুর্ঘটনার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এদিকে একইস্থানে পৃথক সংবাদ সম্মেলনে কাস্টগার্ড দক্ষিণ জোন অপারেশন কর্মকর্তা লে. শাফায়েত হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, জাহাজে থাকা তেল ছড়িয়ে পড়েছে নদীতে। তেল ছড়িয়ে পড়া রোধে অত্যাধুনিক তেল অপসারণকারী ল্যামোর সংযুক্ত বোট দিয়ে কাজ শুরু করেছে কোস্ট গার্ড। 

একই কোম্পানির জাহাজগুলোতে বারবার দুর্ঘটনার ব্যাপারে এ কোম্পানির ট্যাঙ্কারের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় কাগজপত্র চাওয়া হলে সাগর নন্দিনী কর্তৃপক্ষের কোন সারা মিলছে না বলে অভিযোগ করেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখা উচিৎ বলেও উল্লেখ করেন তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo