সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম

মোট পঠিত: ২৩২

সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত, পাবেন পেনশনভোগীরাও

Babul K.
সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত, পাবেন পেনশনভোগীরাও
জাতীয়

সরকারি সব চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেবে সরকার।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি করা হয়েছে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে। আপার লিমিট এবং লোয়ার লিমিট নির্ধারণ করে দেওয়া হবে। স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে। পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবেন।’

গত ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে কমিটি গঠন করে সরকার। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়। ৭ সদস্যের কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি মহার্ঘ ভাতা-এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক/একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo