সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ মে ২০২৩, ০৭:৪০ পিএম

মোট পঠিত: ৩৮১

সরকার ৫ই মে আলেম-উলামার ওপর গণহত্যা চালিয়েছিলো: হেফাজত আমীর

Babul K.
সরকার ৫ই মে আলেম-উলামার ওপর গণহত্যা চালিয়েছিলো: হেফাজত আমীর
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, এই ইসলাম বিদ্বেষী জালিম সরকার সেদিন আলেম উলামা ও তৌহিদী জনতার উপর গণহত্যা চালিয়েছিলো। রাতের আঁধারে গুলি করে হত্যা করেছিলো অসংখ্য তোলাবা, উলামা ও তৌহিদী জনতাকে। হেফাজতে ইসলামের কর্মীরা ১৩ দফা ঈমানী দাবি নিয়ে শাপলা চত্বরে অবস্থান করছিল। ইসলাম বিদ্বেষী, নাস্তিক্যবাদী জালেম শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়েছে। রক্ত ঝরিয়েছে  হাজারো আশেকে রাসুলদের। শাপলা চত্বরের এই গণহত্যার ইতিহাস দেশপ্রেমিক ঈমানদার জনতা কখনো ভুলবে না। আল্লাহর জমিনে একদিন এই গণহত্যার বিচার হবেই ইনশাআল্লাহ। তিনি শুক্রবার (৫ মে)  বিকেলে আলোচিত শাপলা চত্বর দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন।


আল্লামা মহিব্বুল্লাহ বলেন,  ঐতিহাসিক ৫ই মে শাপলা চত্বরে আশেকে রাসুলদের শাহাদাতের দিন। যারা ইসলাম ও প্রিয় নবীর ইজ্জতের হেফাজতের আন্দোলনে শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আমরা কখনোই তাদের ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না নির্যাতিতদের কথা, মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃতদের কষ্টের কথা। গত দশ বছর ধরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় যারা হয়রানির শিকার হয়েছে- সেসব নির্যাতিত মজলুম ভাইদের কথা।


তিনি বলেন, আমরা ২০১৩ সাল থেকেই ৫ মে শাপলা চত্বরের গণহত্যা, খুন ও নির্যাতনের বিচার দাবি করে আসছি। এখনো করছি এবং করতেই থাকবো। শহীদদের রক্তের বিনিময়ে এদেশে আল্লাহর দ্বীনের বিজয় পতাকা অবশ্যই উড়বে ইনশাআল্লাহ।

হেফাজত আমীর আরো বলেন, আমরা সবসময়ই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। মহান আল্লাহ পাকের কাছে তাদের খুনিদের বিচারের জন্য ফরিয়াদ করছি। এবং বাংলাদেশের মুসলিমদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে তার ইহলৌকিক ফায়সালার জন্য সবাইকে কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করার জন্য আহবান জানাচ্ছি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo