সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ এএম

মোট পঠিত: ৩৬৩

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

Babul K.
শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল
খেলা

এশিয়া কাপে বাংলাদেশকে বেশ দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই যেতে হয়েছে। শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে গিয়েছিল। এরপর পাকিস্তানে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলে আরেক ম্যাচ। সুপার ফোর নিশ্চিত হওয়ার পর সেখানেই পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি খেলে বাংলাদেশ।

এই পর্বের পরের দুই ম্যাচ খেলতে আবারও শ্রীলঙ্কায় ফিরেছেন সাকিব আল হাসানরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কলম্বোয় পৌঁছান তারা। শহরের প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচও হবে এখানে।  


শ্রীলঙ্কা ম্যাচকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যা থেকে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এই শ্রীলঙ্কানদের কাছে হেরেই এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ।   পরে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু এই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে হেরে গেছে তারা। এখন ফাইনাল খেলতে সুপার ফোরের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতকে হারাতেই হবে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo