সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ অক্টোবর ২০২৩, ০৮:০২ এএম

মোট পঠিত: ৩১৯

শ্রীলঙ্কা এখন বাংলাদেশের চেয়ে ভালো আছে: জিএম কাদের

Babul K.
শ্রীলঙ্কা এখন বাংলাদেশের চেয়ে ভালো আছে: জিএম কাদের
রাজনীতি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বাংলাদেশ দেউলিয়া হয়ে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। শ্রীলঙ্কার দিকে যাচ্ছে কথাটা বলতে চাই না, কারণ শ্রীলঙ্কা এখন বাংলাদেশের চেয়ে ভালো আছে। তারা ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে। তাদের ওখানে বাংলাদেশের তুলনায় জিনিসপত্রের দাম কম। তাদের রিজার্ভের অবস্থা আমাদের চেয়ে ভালো। তারা ভালোর দিকে আছে।’

তিনি বলেন, ‘আমরা খারাপের চেয়ে আরও খারাপের দিকে যাচ্ছি। আমাদের রিজার্ভ নেই। প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমে যাচ্ছে। এখন সরকারের হিসাবে, ১৭ কিংবা ১৮ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। অথচ এত বেশি ঋণ, পাওনাদার আছে, যাদের দিলে আর কোনো রিজার্ভ থাকবে না। অথচ রিজার্ভ ১০ বিলিয়নের কম থাকলে কোনো দেশ এলসি গ্রহণ করবে না, বিদেশ থেকে কোনো জিনিসপত্র আনতে পারবে না। দেশে এমন অবস্থা সৃষ্টি করেছে বর্তমান সরকার।’

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শনিবার বিকালে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 আপনারা এরই মধ্যে শুনেছেন কীভাবে রিজার্ভ সংকট তৈরি হলো। এর অন্যতম কারণ ব্যাংকগুলোকে খালি করে দেয়া হয়েছে বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘ব্যাংকগুলো থেকে এক লাখ ৯৬ হাজার কোটি টাকা পাচারের কথা স্বীকার করেছিল সরকার। কিন্তু আমার কাছে প্রমাণ আছে, আইএমএফ বলেছে, তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেছেন, সাড়ে চার লাখ কোটি টাকা লুটপাট হয়ে গেছে। এখনও টাকা পাচার হচ্ছে। আর বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে ২০১১-১২ সালে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে লোকসান হয়েছে এক লাখ ১৫-২০ হাজার কোটি টাকা। সামনের বছর আরও বাড়বে লোকসানের পরিমাণ।’


তিনি আরও বলেন, ‘পাঁচ মিলিয়ন ডলার খরচ করে দুই হাজার মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে ভারত। অথচ রূপপুরে দুই হাজার ৪০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আমাদের খরচ হয়েছে ১৬ মিলিয়ন ডলার। এখনও খরচ হচ্ছে। রাশিয়ার ইঞ্জিনিয়াররা এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছেন। তাদের সাহায্য ছাড়া কেন্দ্র চালাতেও পারবে না, বন্ধও করতে পারবে না।’


সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার বিষয়টি নৈতিকভাবে সমর্থন করছে জাতীয় পার্টি। পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যখন অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য কারাগার থেকে পিজি হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছিল। তখন বিএনপির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এটি প্রধানমন্ত্রীর ক্ষমতা। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, জেলে মারা গেলে যাক। সেই খালেদা জিয়া আজকে সেটাই ভোগ করছেন।’


সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo