সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

মোট পঠিত: ২১৬

সোমবার আর্থিক খাতে লুটপাটের চিত্র তুলে ধরবে সরকার: ড. দেবপ্রিয়

Babul K.
সোমবার আর্থিক খাতে লুটপাটের চিত্র তুলে ধরবে সরকার: ড. দেবপ্রিয়
অর্থনীতি

আগামী রোববার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে এবং সোমবার (২ ডিসেম্বর) আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর পল্টনে অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।


ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী সোমবার (২ ডিসেম্বর) অর্থনৈতিক খাতের লুটপাটের বিস্তারিত তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। তার একদিন আগে, অর্থনৈতিক খাত নিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে।


তিনি আরও বলেন, ব্যাংক ও জ্বালানিখাতে বড় ধরনের অনিয়মের সন্ধান পাওয়া গেছে। এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, যা শ্বেতপত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।


উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর দেশের অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি মূল্যায়ন করার জন্য অন্তর্বর্তী সরকার একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করেছিল। তিন মাস ধরে সরকার সচিব, ব্যবসায়ী, নাগরিকসহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা, পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং যাচাই-বাছাই শেষে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়।


এছাড়া, গত ২৮ আগস্ট ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি সামষ্টিক অর্থনীতি ছাড়াও খাতভিত্তিক পরিস্থিতি পর্যালোচনা করছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo