সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম

মোট পঠিত: ২৩৮

সিরিয়ায় হচ্ছে অন্তর্বর্তী সরকার, দায়িত্বে মোহাম্মেদ আল-বশির

Babul K.
সিরিয়ায় হচ্ছে অন্তর্বর্তী সরকার, দায়িত্বে মোহাম্মেদ আল-বশির
আন্তর্জাতিক

বাশার আল-আসাদের পতনের পর বিদ্রোহীদের নিয়ে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মেদ আল-বশির। তিনি সরকারবিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসাদ সরকারের পতন হলেও শান্তি ফেরেনি সিরিয়ায়। এর পেছনে মূল কারণ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলের শক্তিশালী হামলা।


 

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সিরিয়ায় ইসরাইলের বিমানবাহিনীর ইতিহাসে অন্যতম বড় অভিযান চালানো হচ্ছে। 

সিরীয় সেনাবাহিনীর ডজন খানেক যুদ্ধবিমান, মিসাইল কারখানাসহ শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। সামরিক স্থাপনা ছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাগারেও হামলা চালিয়েছে তেল আবিব। 


সিরিয়ার বিভিন্ন অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠছে নানা বিদ্রোহী সংগঠন। স্থানীয় সময় সোমবার, জাফরান গ্রামে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের ওপর বন্দুক হামলা চালায় তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

 

বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মেদ আল বশির। ৪১ বছর বয়সি মোহাম্মেদ আল-বশির সরকারবিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

 

আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালি ও মোহাম্মেদ আল-বশিরের সঙ্গে এইচটিএস প্রধান আল জোলানির বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। আর বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন বলে জানা গেছে।


এদিকে নতুন সিরিয়ায় ফিরতে শুরু করেছেন হাজারও বাস্তুচ্যুত সিরীয়। তবে এদের মধ্যে অনেকেই তাদের ফেলে যাওয়া বাড়িঘর অক্ষত অবস্থায় পাননি। এমন অবস্থায় সিরিয়ার দশক পুরনো মানবিক সংকট আরও প্রকট হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo