সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ মার্চ ২০২৩, ০৬:০৪ পিএম

মোট পঠিত: ৩৫৬

সিলেটে হোস্টেলে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ

Babul K.
সিলেটে হোস্টেলে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ
সারা দেশ

সিলেট: সিলেট নগরে হোস্টেল থেকে শর্মী রানী নাথ (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে নগরের টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল ৬ তলা ভবনের ২য় তলায় শয়ন কক্ষে সিলিং ফ্যানের রডের রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।


মৃত শর্মী রানী নাথ সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের সতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। নগরের টিলাগড় এলাকায় নারী হোস্টেলের ২য় তলায় বছর খানেক ধরে ভাড়া থাকতেন তিনি।


সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ওই কক্ষে শর্মীসহ ২ ছাত্রী থাকতেন। তার সহপাঠি বাড়িতে চলে যান। একা কক্ষে ভেতর থেকে দরজা লাগানো ছিল। হোস্টেলের আরেক ছাত্রী জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তার নিথর দেহ ঝুলতে দেখে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর প্রবেশ করেন। ওই কক্ষে সিলিং ফ্যানের রডের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।


তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহের পাশে ১০টি ঘুমের ট্যাবলেট পাওয়া গেছে এবং বিছানার উপর একটি টেবিলও রাখা ছিল। যে টেবিলে ওঠে গলায় দড়ি দেওয়া হয়।


সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে একটি ছেলের সঙ্গে থাকা সম্পর্কের বিষয়টি সামনে রেখে প্রাথমিক তদন্ত চলছে বলেও জানান তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo