সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ জুন ২০২৩, ০১:১৯ এএম

মোট পঠিত: ৩১২

শেখ হাসিনা বুদ্ধিমতী হলে ১০ দফা মেনে নেবেন : গয়েশ্বর

Babul K.
শেখ হাসিনা বুদ্ধিমতী হলে ১০ দফা মেনে নেবেন : গয়েশ্বর
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, আমরা যে কথা বলতেছি তা কি আপনারা শুনছেন না। এই সংলাপ তো প্রতিদিনই হচ্ছে। আমি বলব শেখ হাসিনা যদি বুদ্ধিমতী হন তাহলে আপনি দশ দফা মেনে নেবেন। আগামীতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কালীন সরকারের ব্যবস্থা করবেন। এর মাধ্যমেই আপনারা অন্তত একটু হলেও বাংলাদেশে চলাচল করতে পারবেন। এর বাইরে অন্য কোনো পথ খোলা নেই।

সোমবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাধীনতা ঐক্য পরিষদ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার এখন আমেরিকার ভিসা নীতির আতঙ্কে আছে। আর সরকারের নিরাপদে প্রস্থানের একটা মাত্র পথ খোলা আছে। আর সেটা হচ্ছে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। সরকার যদি এসবের সঙ্গে দশ দফা দাবি মেনে নেয় তাহলেই নিরাপদে প্রস্থান করতে পারবে। 

তিনি বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্রের কথা বলার জন্য যারা গুম হয়েছেন এবং আইনের শাসন ফিরে পাওয়ার জন্য যারা গুম হয়েছেন তাদের বিচার এ দেশে হবে। আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা শুধু অধিকার আদায়ের জন্য লড়াই করছি না। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আমরা কোনোদিন আপস করব না এই সরকারের সঙ্গে। এই অস্তিত্বের লড়াই করতে যারা যেখানেই আছেন বা যেই পরিচয়েই আছেন তারা আমাদের বন্ধু। বাংলাদেশ ডাকাতের খপ্পরে পড়েছে মন্তব্য করে আলাল বলেন, বাংলাদেশকে এই ডাকাতের খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামায়াত ইসলাম কেন, রাজপথে যারাই থাকবে আমরা মনে করব তারা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে। কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামায়াত ইসলাম নিষিদ্ধ। সে অবস্থার মধ্যে জামাতের সঙ্গে এমন কি হলো বা এমন কোন গোপন চুক্তি হলো যে জামাতে ইসলামকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো। যাই হোক আমরা এতে খুশি কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের বন্ধু। হোক সেটা জামাত, হোক সেটা কমিউনিস্ট বা অন্য কোন দল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo