সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ এএম

মোট পঠিত: ৩১৪

সারাদেশে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত

Babul K.
সারাদেশে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত
রাজনীতি

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রবিবার ডাকা হরতাল সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। দেশবাসী হরতালের এ যেন নতুন সংস্করণ দেখেছে। করেছে অন্যরূপে প্রতিবাদ। নজিরবিহীন ঘটনা। হরতালকে সমর্থন জানিয়ে মহানগরীর সাধারণ মানুষ ঘরে বসে থেকেছেন, ঘর থেকে বের হননি। কর্মজীবীদের বেশির ভাগই অফিসে যাননি।  রাজপথ ছিল ফাঁকা। রাস্তায় বাস তেমন ছিল না।  ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ হরতালে বাস নামানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু হরতালের দিন সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, যাত্রী একেবারে কম থাকায় বাস নামানো হয়নি। একটি বাস চালালে খরচ আছে। যাত্রী না থাকলে সে খরচ উঠে না। এ জন্য মালিকরা বাস নামায়নি। বাস মালিক সমিতি এবং আওয়ামী লীগের ঢাকা মহানগরের এই নেতার বক্তব্যে উঠে আসে হরতালে মানুষের প্রচুর সমর্থন ছিল। হরতালের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগে শান্তিপূর্ণ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। বিভিন্নস্থানে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশকে সাথে নিয়ে হামলা  চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। মোহাম্মদপুরে যুবদলের এক নেতাকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাছাড়া নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বেশ কয়েকজন বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলিবৃদ্ধ হন। লালমনিরহাটে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগের সন্ত্রীরা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo