সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ জুলাই ২০২৪, ০৬:৫৮ এএম

মোট পঠিত: ২৯৫

সাদিক অ্যাগ্রো:আলোচিত সেই ছাগলসহ ১০ ব্রাহমা গরুর সন্ধান

Babul K.
সাদিক অ্যাগ্রো:আলোচিত সেই ছাগলসহ ১০ ব্রাহমা গরুর সন্ধান
অপরাধ

ঢাকার সাভারে সাদিক অ্যাগ্রোর আরেকটি খামারে নিষিদ্ধ ব্রাহমা জাতের একাধিক গরু ও বাছুরের সন্ধান মিলেছে। খামারটির একটি ঘরের ভেতর কাপড় দিয়ে আচ্ছাদিত অবস্থায় আলোচিত সেই ছাগলসহ ১০টি ব্রাহমা জাতের গরুর বাছুর পাওয়া যায়।


সোমবার (১ জুলাই) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার সাদিক অ্যাগ্রো খামারে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।



 এ সময় খামারের দায়িত্বে থাকা ব্যবস্থাপক জাহিদ খান বলেন, আমি দেড়মাস হলো এখানে দায়িত্ব নিয়েছি। এখানে মূলত দুধ উৎপাদন করা হয়। প্রতিদিন ৬০০-৭০০ কেজি দুধ এখান থেকে ঢাকায় সরবরাহ করা হয়। বর্তমানে খামারে গাভি ও বাছুর মিলিয়ে প্রায় আড়াইশ গরু রয়েছে। এছাড়া ১২টি উট ও দুটি ঘোড়াসহ কয়েকশ হাঁস-মুরগি রয়েছে। আমিসহ প্রায় ৩৫ জন কর্মী এখানে কর্মরত।


এদিন সকাল থেকে এখানে নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে। এর আগে কোনো নিরাপত্তাকর্মী ছিল না বলেও জানান তিনি।


অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, একটি শেডে ব্রাহমা জাতের তিনটি গাভি ও সাতটি বাছুর পাওয়া গেছে। এসময় কাপড় দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে ১৫ লাখ টাকা দামের আলোচিত ছাগলটিরও দেখা মেলে। এছাড়া এখানে কিছু নথি পাওয়া গেছে। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।


তিনি বলেন, যেহেতু ব্রাহমা জাতের গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ, তাই গরুগুলোর বিষয়ে কর্তৃপক্ষকে জানাবো। তারা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo