সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ আগস্ট ২০২৪, ০৭:৪৪ এএম

মোট পঠিত: ২৬৮

সাবেক চিফ হুইপ ফিরোজ গ্রেফতার

Babul K.
সাবেক চিফ হুইপ ফিরোজ গ্রেফতার
আইন-আদালত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের মধ্যে এবার গ্রেফতার হলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজ।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা এখনো জানা যায়নি। 


আ স ম ফিরোজ পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হন।


গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এরপর দলটির প্রায় সব নেতা আত্মগোপনে চলে যান। অনেকে বিদেশে পালিয়েও গেছেন। ছাত্রদের আন্দোলন অতিরিক্ত বল প্রয়োগ করে শত শত মানুষকে হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা হচ্ছে। 


ইতোমধ্যে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এর মধ্যে কয়েকটি বাদে সবই হত্যা মামলা। এসব মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন। আরও অনেকে গ্রেফতার হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo