সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

মোট পঠিত: ২৬

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী

Babul K.
রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে হবে। প্রত্যাবাসনের পাশাপাশি তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা সংকট এখন শুধু বাংলাদেশ কিংবা মিয়ানমারের সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত রোহিঙ্গা সমাবেশ ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে একটি দেশকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি একটি যুগান্তকারী রায়। এ ধরনের রায় আগে কখনো হয়নি। এই রায় প্রতিপালিত না হলে বিদ্যমান আন্তর্জাতিক বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে, রোহিঙ্গাদের প্রতি এমন আচরণের পুনরাবৃত্তি আর কখনো হবে না। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় বাস্তবায়নে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করবে জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারে উদ্যোগ নেওয়া হবে।

রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, ‘আপনারা ভালো থাকবেন। আপনাদের এই সংগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন। পৃথিবী আপনাদের পক্ষে এসেছে, সারা দুনিয়া আপনাদের পক্ষে আছে। আপনারা অবশ্যই নিজ বাসভূমিতে ফিরে যাবেন। এই সমস্যার সমাধান যেন আমরা করতে পারি, সে জন্য সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।’

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রীতিনি আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ভুলে গেলে চলবে না। নিউইয়র্কে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের দুঃখ-কষ্টের কথা স্বীকার করে নিয়েছে।

এর আগে শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় এবং রোহিঙ্গাদের প্রত্যাশা ও উদ্বেগের বিষয়ে সরাসরি তাদের কথা শোনেন ড. খলিলুর রহমান।

সফরকালে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরদিনই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।


জাতিসংঘ এবং এর আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় অংশীদার সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।


এর আগে বৃহস্পতিবার কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সংবাদ সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo