সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ মার্চ ২০২৪, ০৪:২২ পিএম

মোট পঠিত: ২৯২

রাশিয়ার দুই শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা

Babul K.
রাশিয়ার দুই শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
আন্তর্জাতিক


ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

দুই রুশ কমান্ডার হলেন দেশটির সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোবিলাশ (৫৮) এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ (৬১)। এ নিয়ে ইউক্রেন যুদ্ধ ঘিরে দ্বিতীয় দফায় রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আইসিসি।


এর আগে, গত বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনার মারিয়া লভোভা–বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

তবে আইসিসিকে এখনো স্বীকৃতি দেয়নি রাশিয়া। এর মানে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ফলে বিচারের মুখোমুখি করতে এসব ব্যক্তিকে কখনো প্রত্যর্পণ করার সম্ভাবনা খুব ক্ষীণ।

আইসিসি বলেছে, রাশিয়ার সামরিক বাহিনীর যে দুজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আছে। তাদের অধীনস্থ সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছিলেন।

আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ইউক্রেনের বেসামরিক অবকাঠোমা নিশানা করে এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

আদালত বলেছে যে এই দুই ব্যক্তি প্রত্যেকই বেসামরিক বস্তুতে হামলা চালানোর যুদ্ধাপরাধের জন্য দায়ী এবং মানবতাবিরোধী অপরাধের অমানবিক কাজের জন্যও অভিযুক্ত।

মস্কো অতীতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo