সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ মার্চ ২০২৪, ০৩:০৭ এএম

মোট পঠিত: ৩৪৮

রাশিয়ার সামনে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

Babul K.
রাশিয়ার সামনে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র: বাইডেন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র রাশিয়ার সামনে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ কথা বলেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের চারদিকে বিশৃঙ্খলার বীজ বপন করছেন বলেও অভিযোগ করেন বাইডেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখানে থাকা কেউ যদি মনে করে থাকেন যে পুতিন ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবেন, আমি তাকে নিশ্চিত করে বলতে চাই যে-পুতিন যুদ্ধ থামাবেন না। এরপর তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বিল আটকে না দেয়ার জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান। বাইডেন বলেন, ইউক্রেন পুতিনকে থামাতে পারবে যদি আমরা তাদের সাথে থাকি। যদি তাদেরকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে পারি।

এরপরই রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে বাইডেন বলেন, প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার স্পষ্ট বার্তা হচ্ছে- আমরা ইউক্রেন ছেড়ে চলে যাব না। আমরা মাথা নত করবো না, আমি মাথা নত করবো না। মার্কিন ক্যাপিটলে আইনপ্রণেতা ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সম্বোধন করে বাইডেন পুনর্ব্যক্ত করেছেন যে, রাশিয়ার সাথে সরাসরি লড়াই করার জন্য মার্কিন সৈন্য পাঠানোর কোন পরিকল্পনা নেই তার প্রশাসনের। তিনি বলেন, ইউক্রেনীয়রা মার্কিন সেনা চাচ্ছে না। সত্যি বলতে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নেই।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo