সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ নভেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

মোট পঠিত: ৩৪৬

রাজধানীতে গণপরিবহন কম, দূরপাল্লার বাস বন্ধ

Babul K.
রাজধানীতে গণপরিবহন কম, দূরপাল্লার বাস বন্ধ
জাতীয়

বিএনপির তৃতীয় দফায় ডাকা দুইদিনের অবরোধ চলছে। আজ বুধবার অবরোধের প্রথম দিন সকালে রাজধানী ঢাকার বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ দেখা গেছে। তবে ঢাকার রাস্তায় কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।

সকাল সাড়ে ৯টায় ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম দেখা গেছে। মহাখালী বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার বাসের জন্য যাত্রীদের চিরচেনা ভিড় দেখা যায়নি। কিছু কিছু এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। তবে ব্যক্তিগত যানবাহন খুবই কম দেখা গেছে। বিজয় সরণীতে অল্প কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসগামী ও শ্রমজীবী মানুষের চলাচল বাড়ছে। বাস স্টপেজগুলোতে লোকজনের ভিড় বাড়ছে।

রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় দেখা গেছে।

অবরোধের সমর্থনে রাতে চট্টগ্রাম, সিলেট, ফেনী, সিরাজগঞ্জ, নরসিংদী, ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় মশাল মিছিল বের করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দলটি ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

২৯ অক্টোবর সারাদেশে হরতাল করে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। পরে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় তিনদিনের সর্বাত্মক অবরোধ পালন করে। এরপর ৫ ও ৬ নভেম্বর আবারো অবরোধ পালন করে দলটি। ৭ নভেম্বর বিরতি দিয়ে আজ বুধবার থেকে আবার দুইদিনের অবরোধ কর্মসূচি পালন করছে।

এর আগে হরতাল-অবরোধ চলার সময় সারাদেশে যাত্রীবাহী বাসসহ বেশ কিছু যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo