সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

মোট পঠিত: ৩২৬

পশ্চিমা দেশগুলোর ‘অবৈধ’ নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া: রাষ্ট্রদূত

Babul K.
পশ্চিমা দেশগুলোর ‘অবৈধ’ নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া: রাষ্ট্রদূত
জাতীয়

পশ্চিমাবিশ্বের পদক্ষেপের জন্য বাংলাদেশ কোনো আর্থিক সংকটে পড়লে রাশিয়া কীভাবে সাহায্য করবে জানতে চাইলে মনটিটস্কি বলেন, ‘যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আলোচনা করা হবে। আপনার দেশকে সহায়তা করার জন্য রাশিয়ান ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হবে তা নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাশিয়া পশ্চিমা বা অন্য কোনো দেশের 'অবৈধ নিষেধাজ্ঞা'কে স্বীকৃতি দেয় না এবং বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হলে দেশটি আলোচনার পর জবাব দেবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মনটিটস্কি বলেন, 'আমরা শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের সংস্থাগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দিই।'

যুক্তরাষ্ট্র বা এটির মিত্ররা কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া বাংলাদেশের জন্য কী করবে সে বিষয়ে রাষ্ট্রদূত বলেন, 'আমি আশা করি এমন কিছু ঘটবে না। আমরা এ ধরনের কোনো নিষেধাজ্ঞার বিষয়ে জানি না। যদি এমনটা ঘটে, তাহলে কী করতে হবে আমরা তা নিয়ে সিদ্ধান্ত নেব।'

পশ্চিমাবিশ্বের পদক্ষেপের জন্য বাংলাদেশ কোনো আর্থিক সংকটে পড়লে রাশিয়া কীভাবে সাহায্য করবে জানতে চাইলে মনটিটস্কি বলেন, 'যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আলোচনা করা হবে। আপনার দেশকে সহায়তা করার জন্য রাশিয়ান ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হবে তা নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।'

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধির সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, 'এখানে আবারও দ্বিচারিতা [ডাবল স্ট্যান্ডার্ড] স্পষ্ট। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বহুবার বলেছেন যে, তার [জাতিসংঘের প্রতিনিধি] নিরপেক্ষ হওয়া উচিত, কারণ তিনি কেবল মার্কিন বা পশ্চিমা দেশগুলোর জন্য নয়, বিশ্বের সমস্ত দেশের জন্য কাজ করেন।

'কিন্তু তার বিবৃতিতে কোনো নিরপেক্ষতা নেই। জাতিসংঘের কর্মকর্তাদের বক্তব্যও একই [কথা প্রযোজ্য]। তাদের অনেকেই পশ্চিমা দেশের। তারা যখন জাতিসংঘে কাজ শুরু করেছিলেন, তখন তারা আমেরিকার পাসপোর্ট পেয়েছেন,' বলেন তিনি।

রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন, 'তারা আপনার মূল্যবোধ সংরক্ষণ বা রক্ষা করেন না; তারা পশ্চিমা দেশগুলোর তাদের কাছে প্রচারিত মূল্যবোধকে রক্ষা করেন।'

রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শিক্ষামূলক ও দক্ষ শ্রমিক অভিবাসন, প্রযুক্তি স্থানান্তর, মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক কৌশল, ফিলিস্তিন সংকট এবং অর্থনৈতিক সহযোগিতাসহ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়েও কথা বলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo