সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

মোট পঠিত: ৩১

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড

Babul K.
প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড
খেলা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ড দল। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

ওপেনার হেনরি নিকোলস্ ও মিডল অর্ডার ব্যাটসম্যান ডিন ফক্সক্রফটের অনবদ্য অর্ধশত রানে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলতে সক্ষম হয় কিউইরা।

বাংলাদেশের পক্ষে তাসকিন, শরীফুল ও রিশাদ দুটো করে উইকেট তুলে নিতে সক্ষম হন। এছাড়া মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যে তানজিদ হাসান ও নাজমুল শান্তর উইকেট হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ দল। এরপর সাইফ ও লিটন দলের হাল ধরেন। কিন্তু দলের ১১৪ রানের মাথায় সাইফ ৭৬ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলে এবং এর পরপরই ১৩২ রানের মাথায় লিটন ৪৬(৬৮) রানে আউট হলে এরপর ব্যাটসম্যানদের নিয়মিত আসা-যাওয়া আর আটকানো সম্ভব হয়নি।

অবশ্য শেষদিকে তৌহিদ হৃদয় একপাশ আগলে রেখে চেষ্টা করে গেলেও, ৬০ বলে ৫৫ রান করে তিনি আউট হয়ে যাওয়ার মাধ্যমে ২২১ রানে বাংলাদেশের ব্যাটিংয়েরে সমাপ্তি ঘটে। নিউজিল্যান্ডের পক্ষে ব্লায়ার টিকনার ৪০ রানে ৪টি এবং নাথান স্মিথ ৪৫ রানে ৩ উইকেট তুলে নিতে সক্ষম হন। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ড দলের ডিন ফক্সক্রফট।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo