সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

মোট পঠিত: ৩৫

হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

Babul K.
হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
আন্তর্জাতিক

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মাধ্যমে পাওয়া হাসিনাকে ফেরত দেয়ার অনুরোধটি ভারত সরকার খতিয়ে দেখছে। ওই ব্রিফিংয়ে এ বিষয়ে ঢাকার সঙ্গে আরও আলোচনার ইঙ্গিতও দেয়া হয়েছে।

জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের সমস্ত ঘটনাপ্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

এ মাসে দিল্লি সফর করেছেন ড. খলিলুর রহমান। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক ধরে রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছেন জয়শঙ্কর। এ বিষয়ে দুই দেশের মধ্যে সামনে আনুষ্ঠানিক বৈঠক হবে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo