সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

মোট পঠিত: ৩১

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

Babul K.
প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
জাতীয়

 প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে প্রি-পেইড মিটারের মাসিক ভাড়া নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা হবে। মন্ত্রী জানান, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি পর্যালোচনা করা হয়েছে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে পরিশোধ করতে হয়। এ ব্যবস্থা নিয়ে বহুদিন ধরেই সমালোচনা করে আসছিলেন গ্রাহকরা।

অভিযোগ রয়েছে, মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই আদায় হয়ে যাওয়ার পরও এই চার্জ অব্যাহত ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এবং একে অযৌক্তিক বলে দাবি করা হচ্ছিল।

সরকারি সূত্রে জানা গেছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে তৈরি হওয়া আর্থিক চাপ গ্রাহকদের ওপর বর্তেছিল। বর্তমান উদ্যোগের মাধ্যমে সেই চাপ লাঘবের পাশাপাশি বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo