সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ আগস্ট ২০২৩, ০৬:২২ এএম

মোট পঠিত: ৩৭৯

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল : ফখরুলের সাহায্য নেওয়ার খবর ভিত্তিহীন

Babul K.
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল : ফখরুলের সাহায্য নেওয়ার খবর ভিত্তিহীন
রাজনীতি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর– এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এ খবর শুধু মিথ্যা নয়, এটা একটি নোংরামি।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যার পর সোনালী ব্যাংকের একটি চেক এবং মির্জা ফখরুল ছবি জোড়া লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, চিকিৎসা জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের নজরে পড়লে তারা এর প্রতিবাদ জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি নোংরামির একটি উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারে তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে ভাবনা-চিন্তা করা উচিত। এ ধরনের মানুষদের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য বলব।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo