সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ জুলাই ২০২৩, ০১:২৩ এএম

মোট পঠিত: ৩৭৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমি মার্টিনেজ

Babul K.
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমি মার্টিনেজ
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: বাংলাদেশ সফরে এসে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ জুলাই) বেলা দুইটায় এমিলিয়ানো মার্টিনেজ সাক্ষাৎ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। 

১১ ঘণ্টার সফরে সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফরে এসে ভক্তদের সঙ্গে তার কোন অনুষ্ঠানের সূচি না থাকলেও তিনি সময় দিয়েছেন ভক্তদের। তার আগে তিনি সাক্ষাৎ করেন দেশসেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও দুই সন্তানের সঙ্গে।

এর আগে সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বাংলাদেশে এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।

বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সরাসরি চলে যান ফান্ডেড নেক্সটের প্রধান কার্যালয় উত্তর বাড্ডায়। সেখানে ম্যাশ ও কিছু ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে পড়েন গণভবনের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিকেলেই তিনি উড়াল দেবেন কলকাতার উদ্দেশ্যে। সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo