সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

মোট পঠিত: ৩০৯

পিলখানা হত্যাকাণ্ড: কারামুক্তিতে বাধা নেই দুই শতাধিক বিডিআর জওয়ানের

Babul K.
পিলখানা হত্যাকাণ্ড: কারামুক্তিতে বাধা নেই দুই শতাধিক বিডিআর জওয়ানের
আইন-আদালত

পিলখানা হত্যা মামলয় খালাস পাওয়া আসামিদের মধ্যে দুই শতাধিক বিডিআর জওয়ান বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। এতে করে তাদের কারামুক্তিতে আর কোনো বাধা রইলো না। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং যারা দণ্ডিত, তারা জামিন পাবেন না। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইবুনাল ২- এর বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।

বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ ১৬ বছর পর জামিনের খবর উচ্ছ্বসিত দুই শতাধিক বিডিআর সদস্যের পরিবার। শুধু বিস্ফোরক মামলাটি বিচারাধীন থাকায় হত্যা মামলায় খালাস পাওয়া সত্ত্বেও দীর্ঘ বছর কারাভোগ করতে হয় আসামিদের। এর মধ্য দিয়ে অবসান হল বিশেষ একটি মামলার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার।

 জুলাই বিপ্লবের পর নানা কারণে পাঁচ দফা পিছিয়ে দেয়া হয় জামিন ও সাক্ষ্যগ্রহণ শুনানি। এরপর বিডিআর সদস্যদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজপথ অবরোধ করে জামিনের জন্য আল্টিমেটাম দেন স্বজনরা।

 এরই মাঝে রোববার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমে রাষ্ট্রপক্ষে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন। এ সময় ওই দিনের নারকীয় হত্যাকান্ডের বর্ণনা দেন তিনি। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর জামিনের শুনানি শেষে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। দুশোর অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। এদিকে জামিন শুনানি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। আলোচিত এ বিস্ফোরক মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo