সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম

মোট পঠিত: ১১০

পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না: ডা. জাহিদ

Babul K.
পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না: ডা. জাহিদ
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে। পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না। এমন কোনো আচরণ বা ব্যবস্থা মানুষের জন্য করা উচিত নয়, যেটা বিভ্রান্তি তৈরি করে।”

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “যদি আপনাদের কর্মসূচির কারণে নির্বাচন হওয়া নিয়ে মানুষের মনে কোনো আশঙ্কা জমে, তবে লাভবান হবে স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা ২০২৪-এ ৩৬ জুলাই করেছিলেন? এখনো বলবো, ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাফ দিয়ে পড়বেন না। ”

‘ আজকে এভাবে যারা কথা বলেন, যাদের কোনো রেকর্ড নাই। যাদের জনগণ কোনো অবস্থাতেই কোনোকিছুর দায়িত্ব দেয়নি; সে সব মানুষ যখন কথা বলেন- তাদের বলবো, আপনাদের অতীত অভিজ্ঞতায় অপরিপক্কতা আছে, সেই জন্য আপনরা যেটা বলেন সেটির পরবর্তী ফলটা স্বৈরাচারের পক্ষে চলে যাবে। দেশ ভয়ংকর বিপদের দিকে এগিয়ে যাবে’-উল্লেখ করেন তিনি।

আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন। গায়ের জোর দিয়ে কিছু করার রাখার চেষ্টা করবেন না। আপনার কথা বলার অধিকার আছে। কথা শোনারও মানসিকতা থাকতে হবে। তা না হলে দেশে গণতন্ত্র থাকবে না। এটা মানি না ওটা মানি না- এমন বাচ্চা মানুষের মতো আচরণ, পরমত সিহিষ্ণুতার যে অভাব এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক-বলেন বিএনপির এ নেতা।

যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচন পেছাতে চান তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না এমন প্রশ্ন তুলে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের সময় যারা সুবিধা নিয়েছে তারাই এখন বিএনপিকে নিয়ে নানা কথা বলছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo